July 31, 2026, 3:01 pm
শিরোনাম :
মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি

 

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি।

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির কার্যকরী কমিটির সহ-সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এসবিএসি ব‍্যাংক পিএলসির অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করায় চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভ্ইূঁয়ার নেতৃতে বুধবার সদ্য যোগদানকৃত অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মহোদয়ের কার্যালয়ে ২০ মে বুধবার সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জয়নাল আবেদিন খান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক ও সংগঠনের নারী বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন রুমা, বাংলাদেশ কমার্স ব্যাংকের এসিসট্যন্ট ভাইস প্রেসিডেন্ট তাসনুভা মজুমদার, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদ, এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার উম্মে ছালমা ভূঁইয়া, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিটিজেনস ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

উল্লেখ্য জনাব আবদুল কাইয়ুম চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘী ইউনিয়নের বিজয়করা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্সসহ মাস্টার্স করা জনাব চৌধুরী ব্যাংকিং পেশায় উৎকর্ষতা সাধনে ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি, ট্রেড ফাইনান্সসহ দেশে বিদেশে সল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। গত ০৩ মে ২০২৬ তিনি এসবিএসি ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেন। এসবিএসি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জনাব চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেড এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩২ বছরের ও বেশী সময়য়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। পেশাগত ও ব্যক্তিগত কাজের অংশ হিসেবে তিনি আমেরিকা, কানাডা, ইটালি ও ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও কন্যা সন্তানের জনক তার সহধর্মিনী মাহমুদা শেলী সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবা মুলক কাজে অংশগ্রহণ



ফেসবুকে আমরা