July 30, 2026, 3:36 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

আমার মৃত্যু নিয়ে অদ্ভুত গুজব ছড়িয়েছে : রুনা লায়লা

আমাদের কলম অনলাইন ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই অদ্ভূত গুজব ছড়িয়ে পড়েছে। তবে ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করে এই কিংবদন্তি শিল্পী নিজেই জানিয়েছেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।

বর্তমানে ভারতের দিল্লিতে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে অবস্থান করছেন রুনা লায়লা। এর মধ্যেই দেশ-বিদেশে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় চরম বিভ্রান্তি ও উদ্বেগ।

বিষয়টি নজরে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন তিনি। নিজের সুস্থতার খবর জানিয়ে রুনা লায়লা লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে।’

ভিত্তিহীন এই সংবাদে বিরক্ত প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তবে আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি বহাল তবিয়তে বেঁচে আছি! আমি সবাইকে অনুরোধ করছি এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নিন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সবার জন্য অনেক ভালোবাসা রইল।’

প্রসঙ্গত, ১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে উনকি ‘নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন রুনা লায়লা। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। তিনি “ও মেরা বাবু চেল চাবিলা” ও ‘দামা দম মাস্ত কালান্দার’ গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।



ফেসবুকে আমরা