October 28, 2026, 10:49 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে চুরির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেটসংলগ্ন স্থানে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকাল (বুধবার) দিবাগত রাতে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রেপ্তার যুবককে উদ্ধার করা মালামালসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে পতেঙ্গা মডেল থানার মামলা নম্বর ৩(৭)২০২৬-এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজিজুর রহমান বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টহল দেওয়ার সময় আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তারা ঘটনাস্থলে বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম ফেলে যান।

 

ঘটনার পর আনসার সদস্য সাদাম হোসেন মোবাইল ফোনে আনসার ক্যাম্প ও বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে বিষয়টি জানান। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল নিরাপত্তা শাখার সাতজন সদস্য, বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের পাঁচজন সদস্য এবং আনসার বাহিনীর ১৫ জন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পরে ইএম শাখার উপসহকারী প্রকৌশলী পলাশ পালের সহযোগিতায় এরোনেসের ৫ থেকে ১০ জন কর্মী ও সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়। নিরাপত্তা কর্মকর্তা বাদশা ফয়সাল বিষয়টি বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেনকে জানালে তিনিও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, অনুসন্ধান দলটি ঘন জঙ্গলের মধ্যে অন্ধকারে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর এক সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করা মালামালসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা