October 28, 2026, 9:54 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময়

Reporter Name

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লক্ষ্মীপূজার শেষ দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে তাঁদের প্রতি শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা জানান। বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি তিনি পূজার সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

 

সোমবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর দিকনির্দেশনায় রূপগঞ্জের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন হাজী আবু মোহাম্মদ মাসুম। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন তিনি। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিরাজমান উৎসবমুখর পরিবেশ ঘুরে দেখেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

পরিদর্শনকালে হাজী আবু মোহাম্মদ মাসুম ইছাপুর, কেরিয়ার, গুতিয়াবো ও বামনখালীসহ বিভিন্ন এলাকার লক্ষ্মীপূজার মণ্ডপে যান। সেখানে পূজার আয়োজন, পরিবেশ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় পূজার আনন্দঘন মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

 

স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব রয়েছে। লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন হাজী আবু মোহাম্মদ মাসুম। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

 

পরিদর্শনকালে তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।



ফেসবুকে আমরা