October 28, 2026, 10:50 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়া

বগুড়ায় আবু তালেব নামে এক ইট ও বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফিরোজ হোসেন ওরফে ফোকরা, মো. চান মিয়া ও মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা। রায় ঘোষণার সময় আসামি চান মিয়া আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আবু তালেবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন।

 

বগুড়া জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. হারুনূর রশিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।



ফেসবুকে আমরা