
চৌদ্দগ্রাম প্রতিনিধি।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক স্টুডেন্ট ছাত্রকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির মামলায়, প্রধান আসামি রাকিব হোসেনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শুভপুর ইউনিয়নের উনকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের বাসিন্দা এক স্টুডেন্ট ছাত্র শাকিব নামে এক ব্যাক্তিকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থাকে।
রাকিব হোসেন শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কর্মী। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় মাদক ব্যবসার একটি আস্তানা গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে একাধিক এজাহারভুক্ত মামলা রয়েছে। এর আগেও যৌথ বাহিনীর অভিযানে ওয়াকিটকি ও অবৈধ সরঞ্জামসহ গ্রেফতার হয়েছিলেন তিনি, তবে জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করে রাকিব সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। এ ধরনের প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। চৌদ্দগ্রাম থানা প্রশাসন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের ভিত্তিতে আইনানুগ তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।