October 28, 2026, 11:50 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ঠাকুরগাঁওয়ে বাসে ৪ হাজার ৯৭০ ইয়াবা, গ্রেপ্তার ১

মোঃ নুর ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার ওজন ৪৯৭ গ্রাম। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির ‘এ-৪’ সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও মালামাল তল্লাশি করা হয়।

 

তল্লাশির একপর্যায়ে বাসের নিচের লকারে থাকা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ব্যাগটির বিশেষ চেম্বারে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে ইয়াবাগুলো রাখা ছিল। এর মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস ও সবুজ রঙের ৫০ পিস—মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়।

 

এ সময় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ এবং পোশাকসহ ট্রলি ব্যাগটি জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করছিলেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।



ফেসবুকে আমরা