
ভ্রাম্যমান প্রতিনিধি।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পাকশী এমএস কলোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শরীফুল ইসলাম, এএসআই মো. হাফিজুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১,মো. রাব্বি হোসেন (২৭) — পিতা: মৃত আবুল কাশেম, সাং- পাকশী এমএস কলোনী, ঈশ্বরদী, পাবনা।
২. মোঃ সাদমান সাব্বির (২৫) — পিতা: মৃত রবিউল ইসলাম, সাং- চররূপপুর, ঈশ্বরদী, পাবনা।
৩. আতিক ইবনে আলিফ — পিতা: মোঃ আশিকুর রহমান, সাং- চররূপপুর, ঈশ্বরদী, পাবনা।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ঈশ্বরদীকে মাদকমুক্ত করতে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।