October 28, 2026, 10:50 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২ পেশাদার চোর গ্রেফতার

অপূর্ব সরকার

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শহরের পৃথক স্থান থেকে মো: রাতুল হাসান বাবু (২৫) ও মো: মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পটুয়াখালী থানার এসআই (নিঃ) শিহাব বাহাদুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: রাতুল হাসান বাবু (২৫) নামের এক পেশাদার চোরকে গ্রেফতার করে। রাতুল পটুয়াখালী পৌরসভার ২য় লেনের কলাতলা এলাকার মোস্তফা তালুকদার ও নূর জাহান বেগমের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে পটুয়াখালী থানার এসআই (নিঃ) অজয় কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) নামের অপর এক পেশাদার চোরকে চরাইকৃত মালামালসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বি সদর রোডের আজাদ ফার্মেসীর পার্শ্বের গলির (বস্তি) বাসিন্দা মোসারেফ মৃধা ও মোসা: লাইলী বেগমের ছেলে; তার স্থায়ী ঠিকানা মরিচবুনিয়া (ওয়ার্ড নং- ৫)।

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “থানা এলাকায় অপরাধ দমন ও চুরির মতো ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত দুই পেশাদার চোরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুকে আমরা