
ভ্রাম্যমান প্রতিনিধি।
পাবনার ঈশ্বরদীতে মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ১টি পিস্তল এবং ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫শে সেপ্টেম্বর গভীর রাতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এই সফল অভিযান পরিচালিত হয়।
সম্প্রতি পাকশীতে বহুল আলোচিত ‘সেতুর পিস্তল প্রদর্শনী’র ঘটনার পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়।
এরই ধারাবাহিকতায় চালানো অভিযানে এবার অবৈধ পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ তানজিরুল ইসলাম, ও সজীব নামে দুই যুবককে হাতেনাতে আটক করা হলো।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ তানজিরুল ইসলাম (৩০) — পিতা: মোঃ নাজমুল ইসলাম, সাং: পাকশী বাবু পাড়া, ঈশ্বরদী, পাবনা।
২. মোঃ সজীব (২৮) — পিতা: আবুল কাশেম, সাং: পাকশী স্কুল পাড়া, ঈশ্বরদী, পাবনা।
উদ্ধারকৃত আলামত:
১টি পিস্তল
৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ২৫শে সেপ্টেম্বর রাত ১টার দিকে পাকশী বাজার পাড়া এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকসহ এই দুই আসামিকে হাতেনাতে আটক করে যৌথ বাহিনী।
পরবর্তীতে, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শরীফুল ইসলাম ও এএসআই মোঃ হাফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রাত ৩টার দিকে পাকশী বাবু পাড়া এলাকায় প্রধান আসামি মোঃ তানজিরুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।