September 20, 2026, 4:22 pm
শিরোনাম :
একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে বীরচন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন, নারী উদ্যোক্তা কাজী আফরোজা ইসরাত নোয়াখালী ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৩ আসামি গ্রেফতার ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে শতভাগ বিদেশি মালিকানার প্রস্তাব বাফার আপত্তি, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা ধরে রাখার নীতি চায় সংগঠনটি নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল। থানার সামনে/হেফাজতে থাকা গাড়িতে আগুন, চাঞ্চল্য! আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ; নিহত ৪  পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা একজন নির্মাণ শ্রমিক নিহত, আহত-৩ 

বীরচন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন, নারী উদ্যোক্তা কাজী আফরোজা ইসরাত

মোঃ সফিউল আলম

চৌদ্দগ্রাম প্রতিনিধি।

 

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কাজী আফরোজা ইসরাত। সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

কাজী আফরোজা ইসরাত চৌদ্দগ্রাম পৌরসভাধীন রামরায় গ্রামের কাজী বাড়ির মরহুম কাজী আব্দুল মালেকের কন্যা। তিনি চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তা এবং চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের কৃতী সন্তান মোস্তফা কামালের সহধর্মিণী।

শিক্ষাজীবনের শুরু থেকেই কাজী আফরোজা ইসরাত ক্ষুদ্র ও কুটির শিল্প এবং নারী উদ্যোক্তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নারী উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তিনি স্বামীর সঙ্গে পিউর গ্রুপ লিমিটেড-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের উদ্যোগে ধোড়করা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, কাদৈর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংসহ কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের পাশাপাশি তিনি নারী ও স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজী আফরোজা ইসরাতের শ্বশুর, বিশিষ্ট শিল্পপতি ও মদিনা বাসের স্বত্বাধিকারী মরহুম ধনু মিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন এবং প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।

এমন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কাজী আফরোজা ইসরাতের নিয়োগকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রাথমিক শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।



ফেসবুকে আমরা