September 19, 2026, 9:44 am
শিরোনাম :
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, পবিপ্রবিতে সাংবাদিকদের সাথে উপাচার্যের মতবিনিময় অপপ্রচারের প্রতিবাদ জানালেন তুরাগ থানার ওসি তদন্ত মহিউদ্দিন রাজধানীর চার স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও খোকন মৃধার সমর্থনে দুমকিতে মতবিনিময় সভা ফ্যাসিবাদী আমলের প্রধান শিক্ষককে ঘিরে রাজনৈতিক প্রভাব ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ, জুলাই আন্দোলনের মামলায় নাম থাকার দাবি, বিএনপির শেল্টারে ফের সক্রিয়তার অভিযোগ ঈশ্বরদীতে ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ফেসবুকে ভুয়া আইডিতে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার নাম-ছবি ব্যবহার করে মানহানিকর পোস্ট, দুমকি থানায় জিডি সারাদেশে একযোগে বদলি ৯৯ বিচারক সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন

অপপ্রচারের প্রতিবাদ জানালেন তুরাগ থানার ওসি তদন্ত মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর তুরাগ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনরত মহিউদ্দিন তার বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রতিবাদলিপিতে মহিউদ্দিন বলেন, তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ করাই তার মূল লক্ষ্য।

তিনি অভিযোগ করে বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে তার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করার চেষ্টা করছে।

মহিউদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার যেকোনো অপচেষ্টা অনভিপ্রেত।”

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তির কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানান তিনি।



ফেসবুকে আমরা