September 19, 2026, 8:49 am
শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদ জানালেন তুরাগ থানার ওসি তদন্ত মহিউদ্দিন রাজধানীর চার স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও খোকন মৃধার সমর্থনে দুমকিতে মতবিনিময় সভা ফ্যাসিবাদী আমলের প্রধান শিক্ষককে ঘিরে রাজনৈতিক প্রভাব ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ, জুলাই আন্দোলনের মামলায় নাম থাকার দাবি, বিএনপির শেল্টারে ফের সক্রিয়তার অভিযোগ ঈশ্বরদীতে ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ফেসবুকে ভুয়া আইডিতে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার নাম-ছবি ব্যবহার করে মানহানিকর পোস্ট, দুমকি থানায় জিডি সারাদেশে একযোগে বদলি ৯৯ বিচারক সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

খোকন মৃধার সমর্থনে দুমকিতে মতবিনিময় সভা

মোঃ দেলোয়ার হোসেন

পটুয়াখালী প্রতিনিধি।।

 

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নম্বর আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ ও নবীন ভোটার অংশ নেন।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আশরাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্টজন প্রবীণ ব্যক্তিত্ব মোঃ জয়নাল আবেদীন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, হান্নান সিকদার, আব্দুল জব্বার হাওলাদার, এনামুল হক মালেক জোমাদ্দার, মেনহাজ মৃধা, হেলাল হাওলাদার, এমদাদুল ইসলাম, বিউটি বেগম ও হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় এলাকার উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয় গুরুত্ব পায়। প্রার্থী খোকন মৃধা উপস্থিতদের মতামত শোনেন এবং তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচিত হলে আংগারিয়াকে আধুনিক ইউনিয়নে রূপান্তর, সড়ক উন্নয়ন, মাদক নির্মূল এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।

উল্লেখ্য, খোকন মৃধা দুমকি উপজেলা বিএনপির সদস্য। তিনি স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিত।

 



ফেসবুকে আমরা