
নিজস্ব প্রতিবেদক :
কলসকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ গাঙ্গুলিকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম এবং বিপুল অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারেও তার নাম রয়েছে বলে দাবি করেছে স্থানীয় সূত্র। সম্প্রতি বিএনপির শেল্টারে ফের সক্রিয় হওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও পুরোনো প্রভাববলয় কাজে লাগিয়ে বিদ্যালয়ের নানা বিষয়ে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন প্রধান শিক্ষক তরুণ গাঙ্গুলি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক প্রভাবের অভিযোগ
স্থানীয় সূত্র জানায়, তরুণ গাঙ্গুলির বাবা চঞ্চল গাঙ্গুলি কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে তরুণ গাঙ্গুলি তৎকালীন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি সূত্রের।
অভিযোগ রয়েছে, ওই সময়কার রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন প্রধান শিক্ষক তরুণ গাঙ্গুলি। শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, প্রশাসনিক সিদ্ধা�