September 13, 2026, 2:59 pm
শিরোনাম :
বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ

পটুয়াখালীতে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ ইমাম হাসান তামিম (২৫) ও মোঃ জামাল মল্লিক (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের সময় পৌর শহরের বাস টার্মিনাল সংলগ্ন কালিকাপুর আবাসিক হোটেলের ৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট কেনাবেচার উদ্দেশ্যে উল্লেখিত হোটেলে অবস্থান করছে। রাত ৯টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।

উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করে জব্দ করে।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় অভিযোগ এনে মামলা করা হয়। যার মামলা নং-২৪ এবং জিআর নং-৫৩৭। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা