September 12, 2026, 12:59 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

পুঠিয়ার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

সিহাব আলম সম্রাট, রাজশাহী

সিহাব আলম সম্রাট, রাজশাহী

 

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপা পাড়া শিবপুরহাট ও মোহনপুর এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।

 

অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- ১। জাহাংগীর আলম, পিতা- খোরশেদ আলম, ঠিকানা- মোহনপুর; ২। লিটন শেখ, পিতা- মৃত ইয়াছিন, ঠিকানা- ধোপাপাড়া; ৩। সেলিম রেজা রবি, পিতা- সোলেমান খান, ঠিকানা- শিবপুর হাট।

আটককৃত একজনকে ০৪ মাস ও বাকি ২ জনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

 

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে জানান”।



ফেসবুকে আমরা