October 27, 2026, 6:56 pm
শিরোনাম :
পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ যাত্রাবাড়ীতে সার্জেন্ট কতৃক সাংবাদিককে হেনস্তা ও মুঠোফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে আদাবর থানায় ওসি জাহিদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপরতা ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণালংকার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ৪ নারী

৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন

স্টাফ রিপোর্টার।

 

 

গাজীপুরের কালীগঞ্জে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম মিঠুন উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আজ রোজ মঙ্গলবার বাদ আসর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো: রবিউল ইসলাম মিঠুন এর কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো : রবিউল ইসলাম মিঠুন বলেন:

প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

তিনি বলেন,গত ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে দেশের আপামোর জনগনের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহন করেছেন। ইতিমধ্যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের মহিলদের জন্য মহিলা কার্ড ও খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন এবং এর কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দরা আরো বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগ্রামের ইতিহাস তুলে ধরে আরো বলেন আগামীতে দেশকে অস্থিতিশীল করতে যেকোন ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে এবং আমার এলাকা থেকে মাদক মুক্ত সমাজ গড়তে আমি আমার যথাযথ চেষ্টা করবো। দেশে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমি তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমান এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল মিলন এর হাতকে শক্তিশালী করতে যুবদলের সকালে ঐক্যবদ্ধ।

মিলাদ দোয়া পরিচালনা করেন : মাওলানা মো: মোশাররফ হোসেন।



ফেসবুকে আমরা