
ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা ও তার সহযোগী তাপসকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে ১টি শটগান, ২টি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গত ২৮ আগস্ট ডেমরা বিএনপি নেতার বাসায় গুলির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।