
এম জি বাবর নোয়াখালী জেলার চাটখিল থানাধীন
৫নং মোহাম্মদ ইউপিস্থ ৮নং ওয়ার্ড মলংচর সাকিনের আঃ ওহিদ এর বসত ঘরের সামনে বাড়ীতে প্রবেশ এর রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। জাবেদ আলম (২৮), পিতা-আঃ ওহিদ, মাতা- জোছনা বেগম, সাং-মলংচর (হাজী বাড়ী), ৮নং ওয়ার্ড, ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন, থানা-চাটখিল, জেলা-নোয়াখালীকে আটক করে এবং তাহার দেহ তল্লাশি করিয়া ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামির বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।