October 29, 2026, 1:53 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাটি উত্তোলনে ব্যবহৃত একটি বার্জ, একটি এক্সক্যাভেটর এবং একটি বাল্কহেড জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট ) রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী লোহালিয়া নদীর জৈনকাঠি সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতবাড়ি রক্ষায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে লোহালিয়া নদী থেকে বেআইনিভাবে মাটি কাটার সময় হাতেনাতে ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ভারি যন্ত্রপাতি ও যান জব্দ করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, জব্দকৃত বার্জ, এক্সক্যাভেটর, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া নদী এবং এর সংলগ্ন লোকালয়কে মাটি খেকোদের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা