September 12, 2026, 2:30 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

গুলশানে স্পার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, ২৯ নারীসহ গ্রেপ্তার ৫৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২৯ নারীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা পুলিশের নেতৃত্বে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা পুলিশ জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, মাদক ও দেহ ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 



ফেসবুকে আমরা