October 28, 2026, 2:53 am
শিরোনাম :
পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ যাত্রাবাড়ীতে সার্জেন্ট কতৃক সাংবাদিককে হেনস্তা ও মুঠোফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে আদাবর থানায় ওসি জাহিদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপরতা ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণালংকার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ৪ নারী

গণরপূর্তে প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার

গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী মো. মইনুল ইসলামের বিরুদ্ধে ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠেছে।

 

কাজ শেষ না করেই মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে ঠিকাদারকে বিল পরিশোধ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে দরপত্র আহ্বানের তথ্য উঠে এসেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে ঢাকার তেজগাঁওস্থ সরকারি মুদ্রণালয় ও বিজি প্রেসের বিভিন্ন সংস্কার ও মেরামত কাজের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী ৪টি কাজের মেয়াদ গত মে মাসে এবং ২টি কাজের মেয়াদ গত ২৪ জুনে শেষ হওয়ার কথা ছিল।

তবে জুন ক্লোজিং পার হয়ে গেলেও সরেজমিনে দেখা যায়—সীমানা প্রাচীর উঁচুকরণ, কনফিডেন্সিয়াল ও বাইন্ডিং বিভাগের ছাদ সংস্কার এবং প্রধান ফটক নির্মাণের সিংহভাগ কাজই অসম্পূর্ণ।

 

সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ না হলে অর্থ কোষাগারে ফেরত যাওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, অর্থ বছর শেষে টাকা ফেরত না পাঠিয়ে মোটা অঙ্কের অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে কাগজপত্রে কাজ ‘সম্পন্ন’ দেখিয়ে শতভাগ বিল ছাড় করা হয়েছে।

বাইন্ডিং বিভাগ ছাদ সংস্কার: ১ কোটি ৪০ লাখ টাকাকনফিডেন্সিয়াল শাখা ছাদ সংস্কার: ৭০ লাখ টাকাদক্ষিণ ও পূর্ব সীমানা প্রাচীর ও কাঁটাতারের বেড়া: ২২ লাখ টাকাপশ্চিম সীমানা প্রাচীর মেরামত: ১৮ লাখ টাকাপ্রশাসনিক ভবন বহির্ভাগ সংস্কার: ৮ লাখ টাকাস্টাফ কোয়ার্টার প্রধান ফটক নির্মাণ: ৫ লাখ ২০ হাজার টাকা

কমিশনের বিনিময়ে নিজস্ব পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের স্পষ্ট নির্দেশনা অমান্য করারও অভিযোগ পাওয়া গেছে।

 

গণপূর্ত অধিদপ্তরের নির্দেশ ছিল সব দরপত্র এলটিএম (LTM) পদ্ধতিতে আহ্বান করার, কিন্তু প্রকৌশলী মইনুল তা উপেক্ষা করে ৬টি কাজের জন্যই ওটিএম (OTM) পদ্ধতিতে দরপত্র আহ্বান করেন।

পাবলিক প্রকিউরমেন্ট রুলস (PPR) এবং সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী, কাজ শেষ না করে এবং মেজারমেন্ট বুকে (MB) রেকর্ড ছাড়া বিল পরিশোধ করা গুরুতর অপরাধ।

আইন অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সুবিধাভোগী ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা, চাকরিচ্যুতকরণ, জরিমানা এবং সরকারি রাজস্ব ক্ষতির টাকা বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।

এই বিষয়ে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. মইনুল ইসলামেরমুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।



ফেসবুকে আমরা