September 13, 2026, 7:02 pm
শিরোনাম :
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

পুঠিয়ায় অবৈধ সার মজুত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ

সিহাব আলম সম্রাট, রাজশাহী

সিহাব আলম সম্রাট, রাজশাহী

 

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া বাজারে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

 

অভিযানকালে কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে অনুমোদন ছাড়াই সার মজুত করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে জব্দ করা ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি বন্ধে অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও জানান, কৃষকদের হয়রানি ও সার নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা