October 28, 2026, 11:57 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৪৪ মামলা

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৪৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩০ টি বাস ট্রাক ১ টি, ৬ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ৭ টি ট্রাক ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪ টি বাস, ২ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৩৩ টি মোটরসাইকেলসহ মোট ২৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২ টি বাস, ২২ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ২১৬ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮ টি বাস, ৪টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ৭ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি, ১৭৫ টি মোটরসাইকেলসহ মোট ২৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩ টি বাস, ৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৪ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ২৪১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৩ টি গাড়ি ডাম্পিং ও ২১২ টি গাড়ি রেকার করা হয়েছে।

রবিবার (৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা