September 13, 2026, 6:01 pm
শিরোনাম :
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার : চাপাতি-ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে চাপাতি, ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার মামলা নং-০৯, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ এবং মামলা নং-১০, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (f) মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (০৬ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর ও বড় দেওরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে চাপাতি, ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুর রহমান ওরফে রাসেল ওরফে প্যানথার রাসেল (২৮), পিতা- অফিসার উদ্দিন, স্থায়ী ঠিকানা: উত্তর দিঘলদী, থানা ও জেলা-ভোলা, বর্তমান ঠিকানা: রসুলবাগ, টঙ্গী পশ্চিম, গাজীপুর।
মোঃ আশিক (২২), পিতা- রমজান আলী ভুট্টু, মাতা- মৌসুমী বেগম, স্থায়ী ঠিকানা: নশাসন ঢালীকান্দী, নড়িয়া, শরীয়তপুর, বর্তমান ঠিকানা: খিলগাঁও রেলগেইট, শাহজাহানপুর, ঢাকা। মোঃ সালমান হোসেন (২৬), পিতা- দুলাল মিয়া, মাতা- সাইমুনী বেগম, স্থায়ী ঠিকানা: লাউহাটী, দেলদুয়ার, টাঙ্গাইল, বর্তমান ঠিকানা: হাজী মাজার বস্তি, টঙ্গী পশ্চিম, গাজীপুর। মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা- মোঃ সিরাজ মিয়া, মাতা- মোছাঃ আছমা বেগম, স্থায়ী ঠিকানা: টুনিরহাট, পঞ্চগড়, বর্তমান ঠিকানা: দক্ষিণ আরিচপুর, হাজী মাজার বস্তি, টঙ্গী পশ্চিম, গাজীপুর। মোঃ আমির হোসেন (৪০), পিতা- আব্দুল কাদের, মাতা- নুরজাহান, স্থায়ী ঠিকানা: দিঘলদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোঃ আমিনুল ইসলাম মৃদুল (৩২), পিতা- আব্দুল মালেক, স্থায়ী ঠিকানা: বড় দেওড়া, টঙ্গী পশ্চিম, গাজীপুর। মোঃ হৃদয় (২০), পিতা- বশির উদ্দিন, স্থায়ী ঠিকানা: শেখেরচর, মাধবদী, নরসিংদী, বর্তমান ঠিকানা: ব্যাংকের মাঠ (আলমগীরের বাসার ভাড়াটিয়া), টঙ্গী পূর্ব, গাজীপুর। মোঃ মঞ্জিল (২৫), পিতা- সনু মিয়া, মাতা- মালেকা বেগম, স্থায়ী ঠিকানা: ছয়আনী, কুমিল্লা, বর্তমান ঠিকানা: খিলগাঁও, শাহজাহানপুর, ঢাকা। মোঃ রাসেল (২৩), পিতা- মুল্লুক হোসেন, মাতা- রাশেদা বেগম, স্থায়ী ঠিকানা: ভায়াডাঙ্গা, শ্রীবর্দী, শেরপুর, বর্তমান ঠিকানা: ৯ নম্বর সেক্টর, উত্তরা পশ্চিম, গাজীপুর মহানগর। শাকিব (২৩), পিতা- কবির হোসেন, মাতা- হাজেরা বেগম, স্থায়ী ঠিকানা: তাজহাট, রংপুর, বর্তমান ঠিকানা: আব্দুল্লাহপুর, উত্তরা পশ্চিম, গাজীপুর মহানগর। আবু বক্কর (৩৫), পিতা- আব্দুল লতিফ, মাতা- মনোয়ারা, স্থায়ী ঠিকানা: বাইয়ারা, লাঙ্গলকোট, কুমিল্লা, বর্তমান ঠিকানা: কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, ঢাকা। নিশান উদ্দিন (৩৩), পিতা- নাজিম উদ্দিন, মাতা- রাবেয়া, স্থায়ী ঠিকানা: মাছিমপুর, টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর। মোঃ মাসুদ রানা (২৩), পিতা- মোঃ বাদশা মিয়া, মাতা- মাজেদা বেগম, স্থায়ী ঠিকানা: নিয়ামত সড়ক, জয়দেবপুর, গাজীপুর। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের নামের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে আরও একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ, জিএমপি, গাজীপুর এ তথ্য নিশ্চিত করেছেন।



ফেসবুকে আমরা