June 5, 2026, 7:05 am
শিরোনাম :
পটুয়াখালীর ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার সরকারি অনুদানের টাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণের মধ্যে বিতরণ করেন চাঁদপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাবা আলহাজ্ব রাশেদা বেগম হিরা এমপি। বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংবর্ধনা সংগ্রাম থেকে সাময়িক বরখাস্ত: ডিএসসিসি কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ঘিরে নতুন বিতর্ক সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা নালঘর ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত

পটুয়াখালীর ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: 

 

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের অর্থ উত্তোলন প্রক্রিয়ায় দালালচক্র রুখতে আজ বিকেল ৫ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড এলাকার সিদ্দিক মৃধাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

 

বৃহস্পতিবার ( ৪ জুন ) অফিস চলাকালীন সময়ে সার্ভেয়ারদের কক্ষে (এলএ শাখায়) তার উপস্থিতির কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পেরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অনিয়ম স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করেন।

 

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে জেল হাজতে পাঠান।

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভূমি অধিগ্রহণসহ সকল সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর তিনি জেলা রাজস্ব প্রশাসনে কার্যক্রমে গতি, শৃঙ্খলা এবং সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।



ফেসবুকে আমরা