October 27, 2026, 11:34 pm
শিরোনাম :
পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ যাত্রাবাড়ীতে সার্জেন্ট কতৃক সাংবাদিককে হেনস্তা ও মুঠোফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে আদাবর থানায় ওসি জাহিদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপরতা ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণালংকার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ৪ নারী

চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪

মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি

 

মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ভারতীয় পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ চারজনকে আটক করেছে। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া ও উত্তর বেতিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো; শাড়িসহ উত্তর বেতিয়ারা তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের মোঃ সিয়াম, রতনপুর গ্রামের রবিউল আলম ও মাদকসহ শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, র‌্যাবের একটি অভিযানিক টিম বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ(ঝালকাঠি-ন-১১-০০৫৩) ভর্তি ১৩৪৪ পিছ ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পাচারকাজে জড়িত পাশ^বর্তী উত্তর বেতিয়ারা গ্রামের আবুল হাশেমের ছেলে তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ সিয়াম, রতনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল আলমকে আটক করে। পিকআপভর্তি শাড়ি নিয়ে ফেরার পথে র‌্যাবকে দেখে দৌড় দিতে থাকা যুবক শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিনকে ১২৭ বোতল বিয়ার ও ১১ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, র‌্যাবের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা