July 30, 2026, 6:38 pm
শিরোনাম :
মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

আমাদের কলম অনলাইন ডেস্ক

 

রাজধানীর মুগদা থানার টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে মতিঝিল বিভাগের মুগদা থানার টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় ওই অভিযান চালানো হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠান।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।



ফেসবুকে আমরা