October 28, 2026, 4:06 am
শিরোনাম :
পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ যাত্রাবাড়ীতে সার্জেন্ট কতৃক সাংবাদিককে হেনস্তা ও মুঠোফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে আদাবর থানায় ওসি জাহিদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপরতা ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণালংকার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ৪ নারী

মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ সদর, সিরাজদিখান, টংগিবাড়ী ও লৌহজংসহ মুন্সিগঞ্জ জেলা ও নারায়নগঞ্জ জেলার কিছু অংশের সাধারণ মানুষের লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে মোল্লাবাজার সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে বালুচর ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এতে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজারের বেশি মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন এবং ঢাকার কেরানীগঞ্জের মোল্লাবাজার অংশের মধ্যে ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন মোল্লাবাজার সেতুর কাজ ২০১৮ সালে শুরু হলেও এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘসূত্রতার কারণে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রূম্পা ঘোষ এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা পরিষদের তথ্য কর্মকর্তা মো. বশির লস্কর। এছাড়া কেরানীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী প্রকৌশলী মো. শরিফ।

এ সময় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মরত প্রকৌশলী মো. মান্নান প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। শাহিদুল হাসান শাওনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মোহাম্মদ জমির হোসেন, সমাজসেবক সাহাব উদ্দিন বাদল, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেন, সমাজসেবক আব্দুল লতিফ, সমাজসেবক মো. মোশারফ হোসেন, সমাজসেবক শহীদ বাউল, সমাজসেবক আবুল হাসেম, আলেম সমাজের প্রতিনিধি হাফেজ মাওলানা মো. মতলুবুর রহমান মোতালিব হুজুরসহ স্থানীয় গণ্যমান্য সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মোল্লাবাজার সেতুটি চালু হলে মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। তবে বারবার দাবি উত্থাপনের পরও কাজের গতি শ্লথ হয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।



ফেসবুকে আমরা