August 2, 2026, 7:08 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড

আমাদের কলম অনলাইন ডেস্ক

সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড। সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। জনসাধারণের সামনে ‘ভাই’ সম্বোধন করায় তিনি কোনো সাধারণ মানুষ নন বলে দাবি করেন। বলেন, ভাই কেন বললেন—সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে ওই সাংবাদিক জুয়েল রানার সঙ্গে বিব্রতকর আচরণ করেন তিনি।

জানা গেছে, সকাল থেকে ফিলিং স্টেশনটিতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করছিল কর্তৃপক্ষ। দুপুরের দিকে ফিলিং স্টেশনটি পরিদর্শনে আসেন উপজেলা ভূমি কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা ফিলিং স্টেশনে কী পরিমাণ তেল গ্রাহকদের দেওয়া হচ্ছে, তা জানার জন্য ‘ভাই’ সম্বোধন করে কথা বলা শুরু করতেই তিনি এ প্রতিক্রিয়া দেখান।

এ বিষয়ে দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা বলেন, আমি সাহা ফিলিং স্টেশনে তথ্য নিতে গেলে এসিল্যান্ডকে ‘ভাই’ বলে সম্বোধন করি। তখন তিনি বলেন, কেন আমাকে ‘ভাই’ বললেন? এতে সাধারণ মানুষ ভাবতে পারে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে।

তিনি আরও বলেন, তাকে ‘স্যার’ না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জনগণের সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে ‘স্যার’ বলতে হবে—এমন কোনো নিয়ম আমার জানা নেই।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদরের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

পরে এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের ফোনে একাধিকবার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।



ফেসবুকে আমরা