August 2, 2026, 5:00 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ১০৭ বোতল (৮০.২৫ লিটার) অবৈধ বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর

বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ : 

বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় জানতে পারে যে, নেত্রকোণা জেলা হতে ১টি পিকআপ (যার নম্বর ঢাকা-মেট্টো-ন-১৯-৯৩১৬) করে বিদেশী মদের বড় চালান নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২৬ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা সাকিনস্থ চন্দ্রা টু ডাইনকিনি রোডের মাথায় (নাগড়ারডাল) শাহা প্লাজার সামনে পাকা রাস্তার উপরচেকপোষ্ট পরিচালনা করে আসামী যথাক্রমে ১। আশরাফুল আলম (২২)(চালক) পিতা-মোঃ লিটন মিয়া, সাং-চরশিহারী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এবং ২। মোঃ শামীম মিয়া(২৪) পিতা-আব্দুর রশিদ, সাং-পাইকুড়া, পোষ্ট-বড়হিত, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করতঃ তাদের দখল হইতে সর্বমোট ১০৭ (একশত সাত) বোতল কথিত বিদেশী মদ (৮০.২৫ লিটার), ২টি মোবাইল ফোন এবং ১টি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।  স্বাক্ষরিত/-* ইফতেখার আহমেদ ক্যাপ্টেন সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে।



ফেসবুকে আমরা