August 2, 2026, 12:41 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

৬ শতাধিক স্বল্পআয়ের পরিবারের পাশে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর

আসিফ বাঁধনঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “সাম্য, সম্প্রীতি ভ্রাতৃত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে স্বল্পআয়ের ও কম সুবিধাভোগী ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর।

বুধবার (১৮ মার্চ) সকালে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের উদ্যোগে মালখানগর ইউনিয়নের ১৪টি গ্রামের স্বল্পআয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা সকাল ১০টা থেকে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খিচুড়ি রান্নার চাল, পোলারও চাল, ২ লিটার তেল, মুগ ডাল, মুসুর ডাল, মুরগি, দুধ, চিনি, লাচ্ছা সেমাই ও প্রয়োজনীয় মসলা। পাশাপাশি প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আসরাফুজ্জামান সোহেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সহ-সভাপতি আলী ইসলাম ভাষাণ ও শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি গোপাল পোদ্দার, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন খান চঞ্চল, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম হাওলাদার অপু, দপ্তর সম্পাদক কৃষ্ণ কমল গোস্বামী, অর্থ সম্পাদক তপন দাস, প্রচার সম্পাদক মোঃ আমির হোসেন খান, প্রভাতি মডেল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, পরিচালক রাজু আহমেদ এবং মালখানগর ইউনিয়নের কতিপয় তরুণ প্রজন্মের সমাজকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর প্রতিবছরের ন্যায় স্বল্পআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা