
আসিফ বাঁধনঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইউনুছ একাডেমিক স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেন্টু মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লেয়াকত আলী, সমাজসেবক আবদুস সালাম, মোঃ সালে মুছা, ডাঃ মোঃ সুলতান, বালুচর বাজার ব্র্যাক এজেন্ট ব্যাংকের পরিচালক জামাল হোসেন, মোহাম্মদ আলী, মোঃ জামাল, কোরবান আলী, মোঃ জাহিদ, মোঃ রিয়াজুল ও বেলায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের শিক্ষক মোঃ শিহাব ও জাহিদুল ইসলাম রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ইউনুছ একাডেমিক স্কুলের ২৯ জন পরীক্ষার্থীকে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।