August 2, 2026, 6:08 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

মুগদা থানা মাদক মুক্ত ও চাঁদাবাজ মুক্ত করার জন্য কঠোর অবস্থান নিয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মুগদা থানা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি “জিরো টলারেন্স” নীতিতে মাদক নির্মূলের লক্ষ্যে মাঠে নামেন। ইতিমধ্যেই তিনি মুগদা থানাকে মাদক মুক্ত ও চাঁদাবাজ মুক্ত করার  ঘোষণা করেছেন।

জনগণের অভিযোগ অনুযায়ী, এক সময় মুগদার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রকাশ্যে মাদক বিক্রি হতো এবং চাঁদাবাজির ঘটনাও ছিল নিত্যদিনের। এর ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা, হয়রানি এবং সামাজিক অবক্ষয়ের শিকার হতো।

তবে নির্বাচনের পর এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। ঠিক সেই সময়েই দায়িত্ব নেন মুগদা থানার অফিসার ইনচার্জ মো: আহসান। দায়িত্ব নেয়ার পরপরই তিনি এলাকা পরিদর্শন, অভিযান এবং স্থানীয়দের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

স্থানীয়রা জানান, “আমরা আগে থানায় গিয়ে জিডি বা অভিযোগ জানাতেও ভয় পেতাম। কিন্তু এখন ওসি সাহেব নিজেই থানাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আগে যেখানে মাদক-চাঁদাবাজদের দাপটে থাকতে হতো, এখন আমরা স্বস্তিতে বসবাস করতে পারছি।”

মুগদা থানার বিভিন্ন ওয়ার্ডে এখন নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। আগের তুলনায় মাদক, চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মার্চ মাস ২০২৬ সালে ২২৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারপূর্বক স্পেশাল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আহসান বলেন,

“আমরা জনগণের জন্যই কাজ করছি। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। থানার দরজা সবার জন্য খোলা। আশা করি অতি শীঘ্রই পুরো এলাকা মাদক ও অপরাধমুক্ত হবে।”

স্থানীয় বাসিন্দারা এখন পুলিশের প্রতি নতুন করে আস্থা ফিরে পেয়েছে। অফিসার ইনচার্জ মো:আহসানের নেতৃত্বে মুগদা থানার এ পদক্ষেপ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।



ফেসবুকে আমরা