July 29, 2026, 10:59 am
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মানিকনগর মডেল হাই স্কুলে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত।

সটাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:

ডেমরায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার উৎসব, ৪৬ বিজ্ঞান ও স্টার্টআপ প্রকল্পের প্রদর্শনী

ঢাকার ডেমরা থানার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’। বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করার লক্ষ্যে মানিকনগর মডেল হাই স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত এ আয়োজনে ডেমরা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। অনুষ্ঠানে মোট ৪৬টি প্রজেক্ট প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এসইডিপি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক মনোভাব এবং উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকনগর মডেল হাই স্কুলের সভাপতি মো. অলি আহসান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশীদ।

অতিথিরা প্রদর্শনী ঘুরে শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্টআপ ধারণা পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ণাঢ্য এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।



ফেসবুকে আমরা