
কুমিল্লা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ বইছে। দলীয় প্রতীকের বাইরে স্থানীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে, শ্রীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তাতীদলের সভাপতি ও ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম এলাকার সর্বস্তরের জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গতকাল (রবিবার, ২৬ জুলাই ২০২৬) এক বিশেষ সাক্ষাৎকারে মোঃ তৌহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘ দিন ধরে এলাকার জনগণের সাথে সম্প্রীতি বজায় রেখে তাদের পাশে থেকে কাজ করে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ইউনিয়ন তাতী দলের সভাপতি হিসেবে তিনি প্রিয় নেতা, চৌদ্দগ্রামের লক্ষ মানুষের আস্থার স্থল জনাব কামরুল হুদা কামরুলের দিকনির্দেশনায় এবং জনগণের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন।
মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “আমি মনে করি, স্থানীয় ইউপি নির্বাচনে আমাদের ৫নং ওয়ার্ডবাসী তাদের পছন্দের প্রার্থীকে বিজয় করবে। আমি যদি এলাকার মানুষের ভোটে নির্বাচিত হতে পারি, তবে আমি তাদের সকল প্রকার উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব। রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, সুপেয় পানি এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের অধিকার আদায়ে কাজ করারও আমার লক্ষ্য থাকবে।”
তিনি আরও যোগ করেন, “জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। আমি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং আপনাদের দেওয়া আমানত সততা ও নিষ্ঠার সাথে রক্ষা করতে চাই।”
নির্বাচন কমিশন দলীয় প্রতীকের বাইরে স্থানীয় ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে, মোঃ তৌহিদুল ইসলামের মতো প্রার্থীরা ভোটারদের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতিশ্রুতি এবং জনগণের প্রতি অঙ্গীকারই নির্ধারণ করবে আগামী দিনে শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেতৃত্ব কার হাতে উঠবে।