July 29, 2026, 10:58 am
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে সিরাজদিখানে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি উপলক্ষে ‘সুস্থ প্রকৃতি, সুস্থ ভবিষ্যৎ-একটি শিশু, একটি গাছ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের হাজী আবুবকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়ার মধ্য দিয়েই পরিবেশ সংরক্ষণের চেতনা গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির লক্ষ্য হলো নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি, দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা। আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।

ছবির ক্যাপশনঃ হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করছে শিক্ষার্থীরা।

 



ফেসবুকে আমরা