August 2, 2026, 8:09 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ

মোঃ সফিউল আলম (কুমিল্লা) প্রতিনিধি

 

মোঃ সফিউল আলম (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মাদক জীবন ধ্বংস করে, খেলাধুলা শরীর-মন চাঙা রাখে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের প্রত্যেক গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবলগুলো বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, সাবেক ছাত্রনেতা ওসমান আজাদ, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুস সাত্তার, ব্যাংকার ওসমান গনি, মানবাধিকার কর্মী পলাশ খান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক সালাউদ্দিন খান রাজিব, সদস্য খালেদ রায়হান, ব্যবসায়ী নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাবেক ছাত্রনেতা আল আমিন রাসেলের উদ্যোগে ফুটবল পেয়ে খুশি তরুণরা।

আল আমিন রাসেল বলেন, ছাত্র ও তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে চিওড়া ইউনিয়নের ৩৯ গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণদের ভবিষ্যত বিনির্মানে আরও ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হবে।



ফেসবুকে আমরা