August 2, 2026, 12:43 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

মগবাজারে সংবাদকর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মগবাজারে ইকবাল হোসেন নামের একজন সংবাদকর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

ইকবাল হোসেন কদর টিভি নামে একটি আইপি টিভির ডিজিটাল রিপোর্টার।  হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইফতারের পরে মগবাজারের রাজ্জাক প্লাজায় অবস্থিত কদর টিভির অফিসে প্রবেশ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু, আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আলমগিরের ছেলে আলিমের নেতৃত্বে জাহিদ ও মেহেদীসহ ৮/১০ জন অজ্ঞাত ব্যক্তি ইকবালের ওপর আক্রমণ করে।

এ সময় তার মাথা, বুক সহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়।

গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইন্টারনাল ইনজুরি থাকায় ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিলুফা ইয়াসমিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব উল হাসান বলেন, ইকবাল হোসেনের মাথা ও বুকে ভাড়ি ও ধারালো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে তার দাত পড়ে গেছে ও কানের শ্রবণশক্তি নষ্ট হয়েছে।

ভুক্তভোগী ইকবাল হোসেন জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষ করে তিনি যখন অফিসে প্রবেশ করতে লিফটে ওঠেন, তখন হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিফটে উঠে উপর্যুপরি মারতে থাকেন এবং টেনে-হিচড়ে ভবনের ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মেরে ফেলার জন্য। প্রাণরক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করলে আরো সন্ত্রাসীদের ডেকে এনে ছুড়ি দিয়ে আক্রমণ করে।



ফেসবুকে আমরা