August 2, 2026, 3:59 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

পটুয়াখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন জোমাদ্দার গ্রেপ্তার

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খোকন জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রামে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২ বছরের সাজা পরোয়ানাসহ মোট ৩ টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

শনিবার (২৮ মার্চ) পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর মাছুয়াখালী এলাকার পূর্ব আউলিয়াপুর গ্রামের বাসিন্দা জয়নাল জোমাদ্দার এর ছেলে মোঃ খোকন জোমাদ্দার দীর্ঘদিন ধরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত থেকে ২ বছরের সাজাসহ মোট ৩টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ১০ থেকে ১২টি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে খোকন জোমাদ্দার গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল। এসময় তার সঙ্গে সংগীয় হিসেবে উপস্থিত ছিলেন এএসআই (নিঃ) মোঃ রুবেল হাওলাদার, এএসআই (নিঃ) হিরন এবং এএসআই (নিঃ) সাইদুল ইসলাম।



ফেসবুকে আমরা