August 2, 2026, 5:06 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

পটুয়াখালীতে কোস্ট গার্ড, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ২৭ হাজার ৪২০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার ৪০ টাকা।

এ ঘটনায় জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ইজিবাইক চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা