August 2, 2026, 5:04 am
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

কাশিনগর রামচন্দ্রপুর গ্রামে জায়গা বিরোধের জের ধরে, বাড়ি ঘর ভাংচুর স্বর্ণালংকার লুট 

চৌদ্দগ্রাম প্রতিনিধি 

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামে উপজেলার কাশিনগর ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামে জায়গা জমিন সংক্রান্ত বিরোধের জের ধরে, তিনটি বাড়ি ঘর ভাংচুর স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানাযায়,

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হামলা চালিয়েছে বলে জানান ভুক্তভোগী চেরু মিয়া,

দুর্বৃত্তদের হামলায় রক্ষা পায়নি পুরুষ মহিলা সহ ৫ থেকে ৭,৮জন,

ভুক্তভোগী চেরু মিয়া জানান মামুন খোখন ও হারুন গংদের সঙ্গে দীর্ঘদিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে অনেকগুলো মামলা চলমান রয়েছে, এই জায়গা সম্পত্তি কে কেন্দ্র করে শনিবার সকাল ১০ টায়, মামুন খোকন ও হারুন সহ যৌথ হয়ে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী বাহিনী এনে আমাদের তিনটি ঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা, এই যেনো সিনেমার কাহিনীকেও হার মানিয়েছ দুর্বৃত্তরা, তাঁরা ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেও ক্ষ্যান্ত হয়নি, কি দোষ ছিলো আমার বাড়িতে থাকা মহিলাদের, সন্ত্রাসীদের হাতে থাকা দারালো অস্ত্র দিয়ে মহিলাদের উপর নির্যাতন ও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, এতে আমি সহ আমার পরিবার সর্বক্ষণিক আতঙ্কে দিন কাটাচ্ছে,

 

এই হামলা কে কেন্দ্র করে ১৬ থেকে ১৭ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানা একটি মামলা দায়ের করে থাকি।

সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া মহিলারা উল্লেখ করে বলেন, এমন একটি নজির বিহীন ঘটনা আমরা কোনদিন দেখিনি, বহিরাগত সন্ত্রাসী এনে তারা যেভাবে আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে স্বর্ণ অলংকার সহ অনেক মালামাল নিয়ে যায় , এবং কি আমাদেরকে দেখা মাত্র আমাদের উপর নির্যাতন ও আতঙ্কিত হামলা চালায়,

তাই আসামিদেরকে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবার।

এই বিষয় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু মাহবুব কাওসার জানান, আমরা এমন একটি অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে একটি টিম পাঠিয়েছি, অভিযোগ সুত্রে এখন পযন্ত ৪জনকে গ্রেফতার করে আদালতে পেরন করা হয়েছে, বাকি আসামিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে।



ফেসবুকে আমরা