October 27, 2026, 6:58 pm
শিরোনাম :
পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ যাত্রাবাড়ীতে সার্জেন্ট কতৃক সাংবাদিককে হেনস্তা ও মুঠোফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে আদাবর থানায় ওসি জাহিদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপরতা ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণালংকার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ৪ নারী

পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অপূর্ব সরকার

পটুয়াখালী প্রতিনিধি:

 

বর্নিল আয়োজনে পটুয়াখালীর পৃথক পৃথক স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের বনানী মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার শুরুতে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজী। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

অপরদিকে শহরের হৃদয় তারুয়া চত্বর থেকে জেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাবেক যুবদল নেতা অ্যাড. সুজনের নেতৃত্বে এখন শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শহরের নিউ মার্কেট এলাকা থেকে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শীপলু খানের নেতৃত্বে অপর একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

পৃথক স্থানের বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইতিহাস, ঐতিহ্য এবং দেশ ও জনগণের অধিকার আদায়ে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

এসময় নানা স্লোগানে পুরো কর্মসূচি প্রানবন্ত হয়ে ওঠে।

দীর্ঘ বছর জেলা যুবদলের কমিটি না থাকায় পৃথক পৃথক কর্মসূচি পালন করছে কমিটি প্রত্যাশীরা।



ফেসবুকে আমরা