April 19, 2026, 2:13 pm
শিরোনাম :
চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরা থানার ১৫ নং আদর্শ নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে লরবেন আরিফ হোসেন বাড়ি ।  কোনাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, নগদ টাকা লুটের অভিযোগে এলাকায় চাঞ্চল্য চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত মুগদা থানা এলাকায় অটো রিকশা গ্যারেজে চলছে অবৈধ বিদ্যুৎ রাজধানীর মুগদা, মান্ডা ও মানিকনগর এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক বাণিজ্য ও জুয়ার আসর। বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ পটুয়াখালী জেলা পরিষদের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: কঠোর শাস্তির দাবি সিরাজদিখানে মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর আরও ৬ শীর্ষ পদে রদবদল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে রোববার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৮টি পদে রদবদল আনা হয়েছিল।বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করা আসা লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শাহীন। লে. জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়।

এ ছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।

 

 

এ ছাড়া অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসবে বদলি করা হয়।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ৮ সেনা কমকর্তাকে বদলি করা হয়।

সেই বদলিতে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।



ফেসবুকে আমরা