September 15, 2026, 10:07 pm
শিরোনাম :
নতুন রূপে ফিরছে পদ্মা টেলিভিশন মানুষের কথা, মানুষের পাশে—সারা বিশ্বে আলো ছড়ানোর প্রত্যয় চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬ মানিকনগর কমপ্লেক্সের সামনে ফুটপাত দখল ড্রেনের ওপর মাটি ফেলে পানি নিষ্কাশন বন্ধ, ভোগান্তিতে পথচারী-এলাকাবাসী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মানিকনগর কমপ্লেক্সের সামনে ফুটপাত দখল ড্রেনের ওপর মাটি ফেলে পানি নিষ্কাশন বন্ধ, ভোগান্তিতে পথচারী-এলাকাবাসী

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মানিকনগর কমপ্লেক্সের সামনে ফুটপাত দখল করে দোকান বসানোর পাশাপাশি রাস্তার ড্রেনের পানি চলাচলের পথ বন্ধ করে মাটি ফেলার অভিযোগ উঠেছে। এতে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার আশঙ্কা। ভোগান্তিতে পড়ছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা।

সরেজমিনে দেখা যায়, মানিকনগর কমপ্লেক্সের সামনের ফুটপাতের বিভিন্ন অংশে দোকান বসিয়ে দখল করে রাখা হয়েছে। ফুটপাতের ওপর দোকান ও বিভিন্ন মালামাল রাখায় পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই মূল সড়ক দিয়ে চলাচল করছেন, এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

অভিযোগ রয়েছে, ফুটপাতের দোকান বসানোর পাশাপাশি ড্রেনের লাইন ও পানি চলাচলের পথের ওপর মাটি ফেলা হয়েছে। ফলে বৃষ্টির পানি দ্রুত ড্রেনে প্রবেশ করতে পারছে না এবং ড্রেন দিয়ে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে বাধাগ্রস্ত হচ্ছে। এতে পানি জমে গিয়ে সড়কে কাদাপানি ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের দাবি, ফুটপাত দখল ও ড্রেনের পানি নিষ্কাশনের পথ বন্ধের কারণে সমস্যাটি দিন দিন প্রকট হচ্ছে। নিয়মিতভাবে এসব স্থাপনা ও দোকান উচ্ছেদ এবং ড্রেন পরিষ্কার করা না হলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত কীভাবে দিনের পর দিন দখল হয়ে থাকে? একই সঙ্গে ড্রেনের পানি চলাচলের পথ বন্ধ করে মাটি ফেলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে কীভাবে?

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফুটপাত দখলমুক্ত, ড্রেনের মুখ ও পানি চলাচলের পথ পরিষ্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ ড্রেনের ওপর মাটি বা কোনো ধরনের স্থাপনা দিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।



ফেসবুকে আমরা