October 28, 2026, 10:51 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

অনলাইন গেমের নেশা থেকে যুব সমাজকে মাঠে ফেরাতে ফুটবল উপহার

বগুড়া প্রতিনিধি

বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজের একটি বড় অংশ যখন অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে, ঠিক সেই সময়ে তাদের মাঠমুখী করতে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সমাজসেবক ও পশু চিকিৎসক আবু জাফর মন্ডল।

 

অনলাইন গেমের আসক্তি থেকে যুব সমাজকে বের করে এনে খেলাধুলার প্রতি আগ্রহী ও উৎসাহিত করার উদ্দেশ্যে শিবগঞ্জ ইউনিয়নের আলাদিপুর (কাজিপাড়া) গ্রামের যুবকদের হাতে ফুটবল তুলে দেন তিনি।

 

আবু জাফর মন্ডলের এমন উদ্যোগে গ্রামের যুবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ফুটবল হাতে পেয়ে তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের অবসর সময়কে কাজে লাগানোর পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্থানীয়দের মতে, প্রযুক্তির সহজলভ্যতার কারণে বর্তমানে অনেক তরুণ দীর্ঘ সময় মোবাইল ফোনে অনলাইন গেম খেলায় ব্যস্ত থাকছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে তরুণদের স্বাভাবিক সামাজিক যোগাযোগ ও মাঠের খেলাধুলা থেকেও দূরে সরিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে যুবকদের হাতে মোবাইলের পরিবর্তে ফুটবল তুলে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক সামাজিক বার্তা বহন করে।

 

সমাজসেবক ও পশু চিকিৎসক আবু জাফর মন্ডল বলেন, “আমাদের যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সময় ও শক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে। অনলাইন গেমের আসক্তি থেকে বের করে তরুণদের মাঠমুখী করতে পারলে তারা শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ ও কর্মক্ষম হয়ে উঠবে। তাই সামর্থ্য অনুযায়ী যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার চেষ্টা করছি।”

 

তিনি আরও বলেন, গ্রামের প্রতিটি তরুণ যেন খেলাধুলার সুযোগ পায় এবং মাদক, অনলাইন গেমসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকে—এটাই তার প্রত্যাশা।

 

এলাকাবাসী জানান, শুধু ফুটবল বিতরণ নয়, যুবকদের জন্য নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা গেলে গ্রামের সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। পাশাপাশি তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।

 

আলাদিপুর কাজিপাড়ার যুব সমাজের পক্ষ থেকে আবু জাফর মন্ডলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, “মোবাইলের স্ক্রিন নয়, মাঠের সবুজ ঘাসেই গড়ে উঠুক আমাদের আগামীর প্রজন্ম।”

 

যুব সমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুকে আমরা