July 29, 2026, 11:50 am
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুমানা ইসলাম মুক্তি

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রুমানা ইসলাম মুক্তি শিল্পীদের অধিকার, কল্যাণ এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, শিল্পীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং চলচ্চিত্র শিল্পকে আরও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করতে চান।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে চলচ্চিত্রপাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তিও শিল্পীদের সমর্থন কামনা করছেন।

তিনি আশা প্রকাশ করেন যে, শিল্পী সমাজের ভালোবাসা ও সমর্থনে তিনি নির্বাচিত হয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।



ফেসবুকে আমরা