
নায়করাজ রাজ্জাকের প্রয়াণ দিবসে শাকিবের শ্রদ্ধা
এদিকে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ‘নায়করাজ’ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকীতে (২১ আগস্ট) তাকে শ্রদ্ধায় স্মরণ করেছেন শাকিব খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে শাকিব খান উল্লেখ করেন, রাজ্জাক কেবল একজন সহকর্মী বা মহাতারকা ছিলেন না, ছিলেন তার অভিভাবক, স্নেহদাতা ও পথপ্রদর্শক।
“দীর্ঘদিন দেখা না হলেও তিনি বুঝে যেতেন আমি কেমন আছি। তাকে হারানোর ৯ বছর পেরিয়ে গেলেও এই শূন্যতা আজীবন থাকবে। তার দেওয়া শিক্ষা ও ভালোবাসা আমার পথচলার মূল অনুপ্রেরণা।” — শাকিব খান
বক্স অফিসে সাম্প্রতিক উপস্থিতি
শাকিব খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে অ্যাকশন-ড্রামা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমায়। সেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, জ্যোতির্ময়ী কুণ্ডু, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারের মতো তারকারা।