September 12, 2026, 2:29 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

টঙ্গী বাজারে বন্ধ হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

স্টাফ রিপোর্টার আশা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ম্যানেজারের দাবি—“থানা ম্যানেজ করেই চলি”; প্রশাসনের লোকজন আসা-যাওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার আশা:

গাজীপুরের টঙ্গী বাজারে হাজী মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত হোটেল মঞ্জুরী আবাসিক ঘিরে অনৈতিক কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। হোটেলের গেটে বড় অক্ষরে ‘আপাতত বন্ধ’ লেখা থাকলেও অভিযোগ রয়েছে, এর আড়ালে নিয়মিতভাবে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন হোটেল মালিক সুজন ও তার কয়েকজন কর্মচারী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলের কর্মচারীদের কারণে আশপাশের এলাকায় স্বাভাবিক চলাচলও বিঘ্নিত হচ্ছে। তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে পথচারী ও স্থানীয়দের হোটেলে প্রবেশের প্রস্তাব দেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

এ বিষয়ে হোটেল মালিক সুজনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, হোটেল ম্যানেজার জলিলের সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকের কাছে দাবি করেন, “আমরা থানা ম্যানেজ করে চলি।” একই সঙ্গে প্রশাসনের লোকজনও হোটেলে এসে সময় কাটান বলে দাবি করেন তিনি। তবে এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে হোটেল বন্ধ থাকার ঘোষণা থাকলেও ভেতরে কীভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে হোটেলটির কার্যক্রমের বৈধতা, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং ম্যানেজারের করা ‘থানা ম্যানেজ’ সংক্রান্ত দাবির সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রশ্ন উঠেছে—বন্ধ হোটেলের আড়ালে আসলে কী চলছে? অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।



ফেসবুকে আমরা