August 6, 2026, 4:06 pm
শিরোনাম :
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ব্যাংকিং খাতের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও BFIU-এর টাউন হল মিটিং ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার ‘ডিল’! ফাঁস হওয়া কথিত সম্মতিপত্রে তোলপাড় প্রশাসন সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ব্যাংকিং খাতের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও BFIU-এর টাউন হল মিটিং

মোঃ সজিব মিয়া

নিজস্ব প্রতিনিধি | মোঃ সজিব মিয়া

ব্যাংকিং খাতের নিরাপত্তা আরও জোরদার, মানিলন্ডারিং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর যৌথ উদ্যোগে একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৫ম তলায় কাজেমী সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পরিচালক মেজর (অব.) আবদুল্লাহ নূর ফারুকসহ BFIU এবং র‍্যাব-৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক ও ভৌত নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, হ্যাকিং এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন আর্থিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার রোধে নজরদারি বৃদ্ধি এবং গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ই-কেওয়াইসি (E-KYC) ব্যবস্থা বাধ্যতামূলক করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে ভুয়া ও বেনামি ব্যাংক হিসাব শনাক্ত ও বন্ধ করা আরও সহজ হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক এবং BFIU-এর মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান ও কারিগরি সহযোগিতা আরও জোরদার করা হবে। সংশ্লিষ্টদের মতে, এ সমন্বিত উদ্যোগ আর্থিক খাতে অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখবে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধ দমনে সংস্থাটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা